ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায় জানার জন্য এখন আর ব্যাংকে গিয়ে
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হবে না।আগে ব্যাংক একাউন্ট খোলার জন্য ব্যাংকের
শাখায় যেতে হতো,তারপর তাদের কাছ থেকে ফরম সংগ্রহ করা কাগজপত্র জমা দেওয়া সবকিছু
সময় সাপেক্ষ এবং বেশ ঝামেলার ছিলো।
প্রযুক্তির উদ্ভাবনের জন্য ব্যাংকিং এর অনেক কাজ এখন আগের চেয়ে সহজ হয়েছে।
স্মার্টফোন, NID আর সচল মোবাইল নম্বর থাকলে ঘরে বসেই একাউন্ট খোলার প্রক্রিয়া
শুরু করতে পারবেনে। এর জন্য কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন এবং কোথায় সাবধান
থাকতে হবে—সবকিছু সহজ করে এই লেখায় বলা হয়েছে।এই লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত
পড়লে ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায় সম্পর্কে পরিষ্কার ধারণা
পাবেন ।
ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায় হিসেবে বর্তমানে CellFin অ্যাপ
ব্যবহার করা যায় খুব সহজেই।ইসলামী ব্যাংকের তথ্য অনুযায়ী, CellFin একটি ডিজিটাল
ব্যাংকিং অ্যাপ, যার মাধ্যমে স্মার্টফোন, NID এবং নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার
করে রেজিস্ট্রেশন করা যায়। এর মাধ্যমে ঘরে বসে বিভিন্ন ব্যাংকিং সেবা নেওয়ার
পাশাপাশি নিজে থেকে ব্যাংক হিসাব খোলার সুবিধা পাবেন।
ব্যাংকের তথ্য অনুযায়ী, electronic KYC-এর মাধ্যমে শাখায় না গিয়েও কিছু IBBPLC
account খোলা যায়।শুরু করার আগে নিজের NID আর যে মোবাইল নম্বর ব্যবহার করবেন সেটা
কাছে রাখুন। মোবাইল নম্বরটি সচল রাখবেন কারণ রেজিস্ট্রেশনের সময় OTP বা অন্য কোনো
যাচাইয়ের প্রয়োজন হতে পারে।
ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার উপায় হলো প্রথমে CellFin অ্যাপ ইন্সটল
করা, নিজের তথ্য দেওয়া, পরিচয় যাচাই করা এবং এরপর আপনার প্রয়োজন অনুযায়ী একাউন্ট
খোলার ধাপগুলো শেষ করা।অনলাইনে একাউন্ট খোলার কথা শুনে অনেকেরই মনে প্রশ্ন
আসে—কীভাবে শুরু করব, কী কী লাগবে, NID-এর ছবি কীভাবে দেব, নমিনির তথ্য কেন
লাগবে? এসব বিষয় নিয়ে চিন্তার কিছু নেই। এই লেখায় ইসলামী ব্যাংকে অনলাইনে
একাউন্ট খোলার সহজ উপায় একদম সহজ করে ধাপে ধাপে বলা হলো।
ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলা যায় কি?
হ্যাঁ, ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলা যায়। ব্যাংকের CellFin অ্যাপের
মাধ্যমে গ্রাহক নিজে থেকেই নির্দিষ্ট ধরনের IBBPLC account খোলার সুবিধা পেতে
পারেন। ব্যাংকের অফিসিয়াল তথ্যেও CellFin-এর মাধ্যমে self-opening-এর কথা বলা
হয়েছে।
এক্ষেত্রে e-KYC পদ্ধতিতে আপনার পরিচয় যাচাই করা হয়। সহজভাবে বলতে গেলে, আপনি
কে এবং আপনার দেওয়া তথ্য সঠিক কি না—এসব তথ্য যাচাই করার জন্য NID ও অন্যান্য
প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়। তাই একাউন্ট খোলার সময় নিজের তথ্য সঠিকভাবে
দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
তবে একটা বিষয় মনে রাখবেন,সব ধরনের ব্যাংক একাউন্টের নিয়ম এক নয়। কোন ধরনের
একাউন্ট অনলাইনে খোলা যাবে, কী কী তথ্য লাগবে এবং পরে কোনো অতিরিক্ত যাচাই
দরকার হবে কি না—এসব বিষয় একাউন্টের ধরন অনুযায়ী আলাদা হতে পারে।সবচেয়ে ভালো
বিষয় হলো, সব কাজের জন্য আপনাকে শুরুতেই ব্যাংকের শাখায় ছুটে যেতে হয় না।
আপনার অ্যাকাউন্টের ধরন এবং প্রয়োজনীয় যাচাইয়ের ওপর পরবর্তী প্রক্রিয়া
নির্ভর করবে।
ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খুলতে কী কী লাগে?
অনলাইনে একাউন্ট খোলার আগে যে জিনিসগুলো প্রয়োজনীয় সেগুলো হাতের কাছে গুছিয়ে
রাখবেন। বিশেষ করে আপনার নিজের NID সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ CellFin এ
আপনার পরিচয় যাচাইয়ের জন্য NID এর তথ্য প্রয়োজন হয়। এছাড়াও আপনার একটি
স্মার্টফোন এবং সক্রিয় মোবাইল নাম্বার প্রয়োজন যেটা আপনি ব্যাবহার করেন।
ইসলামী ব্যাংকের তথ্য অনুযায়ী CellFin ব্যবহারের জন্য আপনার বৈধ NID,সক্রিয়
মোবাইল নাম্বার এবং স্মার্টফোনের কথা বলা হয়েছে।
বলে রাখা ভালো এমন মোবাইল নাম্বার ব্যবহার করবেন যেটি আপনার নিজের নামে
নিবন্ধিত এবং আপনি নিয়মিত ব্যবহার করেন ।কারণ একাউন্ট খোলার সময় OTP
বা যাচাই সংক্রান্ত মেসেজ আপনার মোবাইল নাম্বারে আসতে পারে। আপনি যদি অন্য
কারো মোবাইল নাম্বার দিয়ে CellFin একাউন্ট খুলেন তাহলে যাচাই করণের সময়
সমস্যা হতে পারে।
এছাড়াও e-KYC account opening-এর
সময় customer photo, NID-এর সামনের ও পেছনের ছবি এবং nominee-এর তথ্য চাওয়া
হয়। তাই আবেদন শুরু করার আগে নিজের ছবি এবং নমিনির প্রয়োজনীয় তথ্যও কাছে
রাখা ভালো।আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, পেশা বা অন্যান্য ব্যক্তিগত
তথ্যও প্রয়োজন হতে পারে। কোন তথ্য লাগবে, সেটা আবেদন করার সময় দেখিয়ে দেওয়া
হবে। তাই অনুমান করে কোনো তথ্য না দিয়ে ফরমে যেটা চাওয়া হবে, সেটাই সঠিকভাবে
দিবেন।
CellFin অ্যাপ কী এবং কেন দরকার?
CellFin হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একটি ডিজিটাল ব্যাংকিং
প্ল্যাটফর্ম। অনেকে CellFin এবং সাধারন মোবাইল ব্যাংকিংকে একই জিনিস মনে
করেন। সহজ ভাবে বলতে গেলে মোবাইল ফোনের মাধ্যমে হিসাব খোলা ও পরিচালনা,
টাকা পাঠানো, টাকা গ্রহণ, বিল পরিশোধ, রেমিট্যান্স গ্রহণসহ বিভিন্ন কাজ করা
যায়।
ইসলামী ব্যাংক একাউন্ট অনলাইনে খোলার নিয়ম জানতে গেলে CellFin-এর বিষয়টি তাই
সামনে আসে। অ্যাপটি ব্যবহার করার জন্য প্রথমে সেটি স্মার্টফোনে ইনস্টল করে
রেজিস্ট্রেশন করতে হয়। এরপর প্রয়োজনীয় যাচাইয়ের ধাপ শেষ করে ব্যবহারকারী
বিভিন্ন সুবিধা নিতে পারেন।
CellFin-এর একটি সুবিধা হলো অনেক কাজের জন্য সরাসরি ব্যাংক শাখায় যাওয়ার
প্রয়োজন হয় না। ইসলামী ব্যাংকের তথ্য অনুযায়ী, electronic KYC-এর মাধ্যমে
শাখায় না গিয়েও বিভিন্ন IBBPLC account খোলা সম্ভব। ফলে যাদের সময় কম বা
ব্যাংকের শাখায় যাওয়ার সুযোগ নেই, তাদের জন্য এটি বেশ সুবিধাজনক।
ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার ধাপগুলো কী?
অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমেই CellFin অ্যাপ স্মার্ট ফোনে ইন্সটল করতে
হবে।অ্যাপটি নেওয়ার সময় অবশ্যই অফিসিয়াল উৎস ব্যবহার করবেন। অচেনা কোনো
ওয়েবসাইট বা কারও পাঠানো APK ফাইল থেকে ব্যাংকিং অ্যাপ ইনস্টল করা ঠিক নয়।অ্যাপ
ইনস্টল করার পর সেটি খুলে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ধাপ অনুসরণ করতে হবে।
এরপর আপনার জন্য যে ধরনের একাউন্ট খোলার অপশন দেওয়া হচ্ছে, সেখান থেকে উপযুক্ত
একাউন্ট বেছে নিতে হবে। ব্যাংকের e-KYC নির্দেশনায় account type নির্বাচন করার
কথা বলা হয়েছে।এরপর আপনার NID-এর প্রয়োজনীয় ছবি দিতে হবে। সাধারণত NID-এর
সামনের এবং পেছনের অংশের ছবি লাগে। নিজের ছবিও দিতে হবে। তারপর আপনার নাম,
জন্মতারিখ, ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য পূরণ করতে
হবে।এখানে আপনার মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য চাওয়া হতে পারে।
তথ্য দেওয়ার সময় তাড়াহুড়া না করে একবার দেখে তারপর সাবমিট করা ভালো।অ্যাপ
ব্যবহারের সময় একটি বিষয় সবসময় মনে রাখবেন ব্যাংকের PIN, OTP বা পাসওয়ার্ড কারও
সঙ্গে শেয়ার করা যাবে না। ইসলামী ব্যাংকও অর্থের নিরাপত্তার জন্য PIN বা
password অন্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে।
NID ও নিজের ছবি দেওয়ার সময় কী খেয়াল রাখবেন?
অনলাইনে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে পরিচয় যাচাই একটি গুরুত্বপূর্ণ ধাপ।
CellFin-এর ক্ষেত্রে NID ব্যবহার করে গ্রাহকের পরিচয় যাচাই করার ব্যবস্থা
রয়েছে। ইসলামী ব্যাংকের তথ্য অনুযায়ী, CellFin ব্যবহারের জন্য স্মার্টফোন, NID
এবং সচল SIM প্রয়োজন।
NID-এর ছবি দেওয়ার সময় তাড়াহুড়ো করা ঠিক নয়। ভালো আলোতে NID-এর ছবি তুলুন
এবং চেষ্টা করুন পুরো কার্ডটি যেন ছবির মধ্যে থাকে। লেখা যেন ঝাপসা না হয় এবং
কোনো অংশ যেন কাটা না যায়।ছবি ঝাপসা হলে বা তথ্য ঠিকভাবে পড়া না গেলে আবার
চেষ্টা করতে হতে পারে। তাই পর্যাপ্ত আলোতে পরিষ্কার ছবি তোলা ভালো।
নিজের ছবির ক্ষেত্রেও একই বিষয়। মুখ পরিষ্কার দেখা যায় এমন ছবি ব্যবহার
করুন। ছবি খুব অন্ধকার বা ঝাপসা হলে পরিচয় যাচাইয়ের সময় সমস্যা হতে পারে।
e-KYC account opening-এর জন্য customer photo এবং NID-এর দুই পাশের image
দেওয়ার কথা ইসলামী ব্যাংকের অফিসিয়াল পোর্টালেই বলা হয়েছে।নিজের অনুমান
থেকে তথ্য না দিয়ে প্রয়োজন হলে NID দেখে নেওয়া ভালো।
নমিনির তথ্য কেন দিতে হয়?
ব্যাংকে একাউন্ট খোলার সময় নমিনি দেওয়া খুব স্বাভাবিক একটি বিষয়। তাই আপনি
কাকে নমিনি করতে চান, সেটা আগে থেকেই ঠিক করে রাখলে আবেদন করতে সুবিধা হবে।
নমিনির নাম, আপনার সঙ্গে সম্পর্ক এবং প্রয়োজনীয় পরিচয়সংক্রান্ত তথ্য দিতে
হতে পারে।
ইসলামী ব্যাংকের e-KYC account opening-এর ক্ষেত্রে nominee-এর photo অথবা
NID image দেওয়ার কথা উল্লেখ রয়েছে। তাই নমিনির প্রয়োজনীয় তথ্য বা
কাগজপত্র আগে থেকে কাছে রাখলে মাঝপথে কাজ থামাতে হবে না।তবে নমিনির তথ্য
দেওয়ার সময় ভুল করা উচিত নয়। নামের বানান বা অন্য কোনো তথ্য ভুল হলে পরে
সংশোধনের প্রয়োজন হতে পারে। তাই আবেদন জমা দেওয়ার আগে নমিনির তথ্যও
ভালোভাবে দেখে নিন।
কোন ধরনের ইসলামী ব্যাংক একাউন্ট অনলাইনে খোলা যায়?
ইসলামী ব্যাংকে বিভিন্ন ধরনের একাউন্ট আছে।সাধারণ সেভিংস একাউন্ট, কারেন্ট
একাউন্ট, শিক্ষার্থীদের জন্য একাউন্টসহ বিভিন্ন ধরনের হিসাব রয়েছে।ব্যাংকের
অফিসিয়াল account opening forms-এ Mudaraba Savings Account, Al-Wadeah Current
Account, Student Mudaraba Savings Account, Mudaraba Special Notice Accountসহ
বিভিন্ন হিসাবের তালিকা দেওয়া থাকে।
সাধারণভাবে ব্যক্তিগত সঞ্চয়ের জন্য এবং যারা খুব বেশি ব্যবসায়িক লেনদেন করেন
না তাদের জন্যMudaraba Savings Account একটি পরিচিত অপশন।ইসলামী ব্যাংকের তথ্য
অনুযায়ী এই একাউন্টে CellFin-এর মাধ্যমে self-opening ও transactions-এর
সুবিধা রয়েছে।আবার ব্যবসায়িক লেনদেনের জন্য আপনি Current Account খুলতে পারেন।
শিক্ষার্থীদের জন্য আলাদা Student Mudaraba Savings Account ও রয়েছে। ব্যাংকের
তথ্য অনুযায়ী, এই student account-এর ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স ১০০ টাকা এবং
CellFin-এর মাধ্যমে self-opening সুবিধা রয়েছে।
ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার নিয়ম জানার পাশাপাশি আপনি কোন
ধরনের একাউন্ট খুলতে চাচ্ছেন সে বিষয়েও জানা জরুরি। আপনি কোন ধরনের একাউন্ট
খুলবেন সেটা আপনার প্রয়োজনের ওপর নির্ভর করবে।শুধু নাম দেখে একাউন্ট নির্বাচন
না করে সংশ্লিষ্ট একাউন্টের শর্ত, ন্যূনতম ব্যালেন্স, চার্জ ও অন্যান্য সুবিধা
দেখে নেওয়া ভালো।
শিক্ষার্থীরা কীভাবে ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে পারে?
শিক্ষার্থীদের জন্য ইসলামী ব্যাংকের Students Mudaraba Savings Account
(SMSA) রয়েছে। এই একাউন্টটি মূলত graduation level-এর শিক্ষার্থী এবং
pre-career youth-এর জন্য তৈরি করা হয়েছে। ব্যাংকের তথ্য অনুযায়ী এতে
ন্যূনতম ব্যালেন্স ১০০ টাকা এবং account maintenance charge নেই।১৮ থেকে ৩০
বছর বয়সী বাংলাদেশি নাগরিকরা সাধারণত এই একাউন্টের জন্য যোগ্য হতে পারেন।
একাউন্ট খোলার সময় NID, passport বা birth certificate-এর মতো পরিচয়পত্রের
প্রয়োজন হতে পারে। পাশাপাশি Student ID Card এবং nominee-এর NID ও ছবিও লাগতে
পারে। তবে প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংকের নিয়ম অনুযায়ী কিছুটা ভিন্ন হতে
পারে।এই একাউন্টের আরেকটি সুবিধা হলো CellFin-এর মাধ্যমে self-opening ও
transactions করা যায়।
শিক্ষার্থীদের সবসময় ব্যাংকের শাখায় গিয়ে কাজ করার প্রয়োজন নাও হতে
পারে। তাই আপনি যদি একজন শিক্ষার্থী হন, তাহলে এই একাউন্টের সুবিধা ও
শর্তগুলো জেনে নিতে পারেন। আবেদন করার সময় ব্যাংক প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত
কোনো কাগজপত্র চাইতে পারে।
অনলাইনে একাউন্ট খুললে কী সুবিধা পাওয়া যায়?
অনলাইনে একাউন্ট খোলার সবচেয়ে বড় সুবিধা হলো সময় বাঁচানো। একাউন্ট খোলার জন্য
ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে আর দাঁড়িয়ে থাকতে হয়না বরং ঘরে বসে একটি
স্মার্টফোন দিয়ে কয়েক মিনিটের মধ্যেই ব্যাংকে একটি একাউন্ট খুলে ফেলতে
পারবেন।প্রয়োজনীয় যাচাই শেষ হওয়ার পর ডিজিটাল ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা
ব্যবহার করা যায়।
CellFin-এর মাধ্যমে টাকা পাঠানো, অন্য ব্যাংকে টাকা পাঠানো, বিভিন্ন বিল
পরিশোধ, রেমিট্যান্স গ্রহণ এবং আরও অনেক কাজ করতে পারবেন। ইসলামী ব্যাংকের
অফিসিয়াল CellFin পেজে এসব সুবিধার কথা উল্লেখ করা আছে।CellFin-এর মাধ্যমে
ব্যাংক হিসাব পরিচালনা করার সুবিধাও পাবেন। ব্যাংকের তথ্য অনুযায়ী, গ্রাহক
নিজের savings account পরিচালনা, balance দেখা এবং transaction statement
দেখার মতো কাজ করতে পারেন। এমনকি cheque book requisition দেওয়ার সুবিধাও
রয়েছে।
ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায় অনুসরণ করে হিসাব খোলার
পর তাই শুধু টাকা রাখা বা তোলার মধ্যেই সুবিধা সীমাবদ্ধ থাকে না। তাই একবার
ডিজিটাল ব্যাংকিং সুবিধা চালু হয়ে গেলে দৈনন্দিন অনেক ছোটখাটো ব্যাংকিং কাজ
মোবাইল থেকেই করা সম্ভব হয়।এতে ছোটখাটো কাজের জন্য বারবার ব্যাংকে যাওয়ার
দরকার হয় না। যেমন কারও কাছে টাকা পাঠাতে হবে বা কোনো বিল দিতে হবে—এসব কাজ
ফোন থেকেই করা যায় ।তবে প্রতিটি সেবার নিজস্ব সীমা বা শর্ত থাকতে পারে।
অনলাইনে একাউন্ট খোলার সময় কী কী ভুল এড়াবেন?
অনলাইনে তথ্য দেওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক তথ্য
দেওয়া।অনলাইনে একাউন্ট খোলার সময় সবচেয়ে বেশি সমস্যা হয় ভুল তথ্য দেওয়ার
কারনে।NID নম্বর ভুল, জন্মতারিখ ভুল, মোবাইল নম্বর ভুল—এ ধরনের ছোট ভুলের
কারণেও আবেদন আটকে যেতে পারে।NID-তে যে নাম আছে, সেটার সঙ্গে মিল রেখে তথ্য
দেওয়ার চেষ্টা করবেন। জন্মতারিখ, ঠিকানা বা অন্য কোনো তথ্য দেওয়ার সময়ও
তাড়াহুড়ো করা উচিত নয়।
দ্বিতীয় বিষয় হলো ছবি। NID-এর ছবি ঝাপসা হলে আবার ছবি তুলুন। নিজের ছবিও
পরিষ্কার হওয়া দরকার। শুধু তাড়াতাড়ি আবেদন শেষ করার জন্য অস্পষ্ট ছবি
দিয়ে দিলে পরে যাচাইয়ের সময় সমস্যা হতে পারে।আরেকটা বিষয় হলো ইন্টারনেট।
আবেদন করার সময় নেট যদি বারবার চলে যায়, তাহলে সমস্যা হতে পারে। তাই ভালো
নেটওয়ার্ক থাকা অবস্থায় কাজটি করা ভালো।
আরেকটি সাধারণ ভুল হলো অন্য কারও সাহায্য নেওয়ার নামে নিজের OTP বা PIN দিয়ে
দেওয়া। পরিবারের সদস্য হলেও গোপন banking credential শেয়ার না করাই নিরাপদ।
প্রয়োজন হলে আপনি নিজে তথ্য দিয়ে কাজটি সম্পন্ন করুন।OTP, PIN, password বা
অন্য কোনো গোপন তথ্য কাউকে দেওয়া উচিত নয়। ইসলামী ব্যাংকের নিজস্ব
financial literacy তথ্যেও PIN ও password অন্যের সঙ্গে শেয়ার না করার
ব্যাপারে সতর্ক করা হয়েছে।
ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সময় নিজের নিরাপত্তার কথা সবসময় মাথায়
রাখবেন।আপনার ছোট ছোট ভুলের কারনে আবেদন আটকে যেতে পারে।তাই প্রতিটি
তথ্য দেওয়ার পর একবার দেখে নিন। ভুল এড়াতে আবেদন করার সময় একটু সময় নিয়ে কাজ
করা উচিত।বিশেষ করে submit করার আগে পুরো তথ্যটা আবার চোখ বুলিয়ে নিবেন।
অনলাইনে একাউন্ট খুলতে সমস্যা হলে কী করবেন?
সব তথ্য ঠিক দেওয়ার পরও কখনো কখনো অনলাইনে একাউন্ট খোলার সময় সমস্যা হতে
পারে। ইন্টারনেটের সমস্যা, ছবি আপলোড না হওয়া, NID যাচাই না হওয়া বা
অ্যাপের কোনো technical problem-এর কারণে আবেদন আটকে যেতে পারে।এমন হলে
বারবার ভুলভাবে চেষ্টা না করে আগে দেখুন কোন জায়গায় সমস্যা হচ্ছে। অ্যাপে
কোনো error message দেখালে সেটা ভালো করে পড়ুন।
প্রথমে ইন্টারনেট সংযোগ ঠিক আছে কি না দেখে নিন। এরপর অ্যাপটি ঠিকভাবে চলছে
কি না দেখুন। NID-এর ছবি নিয়ে সমস্যা হলে নতুন করে পরিষ্কার ছবি তুলে
চেষ্টা করতে পারেন। নিজের দেওয়া তথ্যগুলোও আবার মিলিয়ে দেখা ভালো।তারপরও
যদি সমস্যা থেকে যায়, তাহলে ইসলামী ব্যাংকের অফিসিয়াল সহায়তা নম্বরে
যোগাযোগ করতে পারেন। তাদের e-KYC account opening পোর্টালে 16259 নম্বর
দেওয়া আছে। বিদেশ থেকে যোগাযোগের জন্য +880-2-8331090 নম্বরও উল্লেখ করা
হয়েছে।
মনে রাখতে হবে, ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায় থাকলেও সব
পরিস্থিতিতে সব ধরনের হিসাব একইভাবে খোলা যাবে—এমন নয়। হিসাবের ধরন ও
গ্রাহকের অবস্থার ওপর প্রয়োজনীয় তথ্য বা যাচাই আলাদা হতে পারে। ব্যাংকের
অফিসিয়াল account opening forms-এ বিভিন্ন হিসাবের জন্য আলাদা ফরম রয়েছে।
একাউন্ট খোলার পর কীভাবে নিরাপদে ব্যবহার করবেন?
অনলাইনে একাউন্ট খোলার পর নিয়মিত ব্যাংকিং করার সময় নিরাপত্তার কথাটি সবসময়
মাথায় রাখবেন।অনলাইনে ব্যাংকিং করার সময় যে বিষয় গুলো মাথায় রাখলে যে ঝামেলা
গুলো এড়াতে পারবেন সেগুলো হলো-
-
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের OTP, PIN এবং password কাউকে না দেওয়া।
-
আপনার মোবাইল ফোন, SIM, PIN এবং password অন্যের হাতে যেন না যায়। বিশেষ
করে ফোনে কেউ ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে গোপন তথ্য চাইলে আগে
নিশ্চিত হন।
-
কেউ যদি বলে আপনার একাউন্ট বন্ধ হয়ে যাবে, পুরস্কার পেয়েছেন বা কোনো
সমস্যা হয়েছে তাহলে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে কোনো তথ্য দেবেন না।OTP বা
PIN চাইলেই সেটা দেওয়ার দরকার নেই।
- প্রয়োজনে নিজে ব্যাংকের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করবেন।
-
টাকা পাঠানোর আগে প্রাপকের তথ্য ভালোভাবে দেখে নিন। কোনো লেনদেন নিয়ে
সন্দেহ হলে দ্রুত ব্যাংকের নির্ধারিত সহায়তা ব্যবস্থায় যোগাযোগ করুন।
CellFin-এ অনেক ধরনের লেনদেন করা যায় বলে অ্যাকাউন্ট ব্যবহারের সময় আরও
একটু সতর্ক থাকা ভালো।ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ
উপায় জানা যেমন দরকার, তেমনি নিরাপদে একাউন্ট ব্যবহার করাও দরকার।
ব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণা করার চেষ্টা অনেক সময় হতে পারে। তাই
সন্দেহ হলে নিজে ব্যাংকের অফিসিয়াল নম্বর বা অফিসিয়াল মাধ্যম দিয়ে যোগাযোগ
করুন।
শেষ কথাঃলেখকের মন্তব্য
বর্তমানে ব্যাংকে একাউন্ট খোলার কাজ আগের মতো ঝামেলার নয়, এখন আপনারা ঘরে
বসেই খুব সহজেই CellFin দিয়ে ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খুলতে
পারবেন। এতে করে আপনাদের সময় বাচবে।CellFin-এর ডিজিটাল সুবিধা ব্যবহার
করে প্রয়োজনীয় তথ্য দিয়ে account opening-এর ধাপগুলো সম্পন্ন করতে পারবেন
স্মার্টফোন, NID এবং সচল মোবাইল নম্বর প্রস্তুত থাকলে ।
তবে শুধু দ্রুত একাউন্ট খোলার জন্য কোনো তথ্য ভুল দেওয়া উচিত নয়।
NID-এর ছবি পরিষ্কারভাবে দিতে হবে, নিজের তথ্য ঠিকভাবে পূরণ করতে হবে এবং
নমিনির তথ্য দেওয়ার সময়ও সতর্ক থাকতে হবে।আপনার দেওয়া তথ্য সঠিক কি না,
পরিচয় যাচাই ঠিকভাবে হচ্ছে কি না এবং আপনি যে ধরনের হিসাব খুলতে চাচ্ছেন
তার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করছেন কি না—এসব বিষয় গুরুত্বপূর্ণ।
সবশেষে একটা বিষয় মনে রাখবেন—ব্যাংকিং তথ্য কখনো কাউকে দেবেন না। OTP,
PIN ও password নিজের কাছে রাখুন। আর ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট
খোলার সহজ উপায় সম্পর্কে সর্বশেষ নিয়ম জানতে আবেদন করার আগে ইসলামী
ব্যাংকের অফিসিয়াল তথ্য দেখে নেওয়াই সবচেয়ে নিরাপদ বলে মনে করি।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url